ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবর : আবারও আইপিএলে ফিরছেন গেইল
আইপিএল ক্যারিয়ারে সফল হলেও টুর্নামেন্টের এবারের আসরে নেই গেইল। আইপিএলের এবারের আসরে না থাকলেও আগামী মৌসুম ফিরতে চান তিনি। সেই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসকে শিরোপা জেতাতে চান গেইল।
মিরর ডট কম ইউকেকে দেয়া সাক্ষাৎকারে গেইল বলেন, 'আগামী বছর আমি আবার ফিরছি। আমাকে তাদের দরকার। আমি আইপিএলে তিন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছি, কলকাতা, আরসিবি (বেঙ্গালুরু) এবং পাঞ্জাব। আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে যেকোনো একটা দলের হয়ে শিরোপা জিততে চাই। আইপিএলে আরসিবির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে। যেখানে আমি বেশি সফল ছিলাম। পাঞ্জাবেও ভালো সময় কেটেছে। আমি অনুসন্ধান করতে এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। দেখি কি হয়।'
২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় গেইলের। কলকাতা ছাড়াও তিনি বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস)-এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়েও মাঠ মাতিয়েছেন। ২০০৯ থেকে ২০২১- দীর্ঘ ১২ বছরে তিন দলের হয়ে আইপিএলে মোট ১৪২ ম্যাচ খেলেছেন 'ইউনিভার্স বস'।
যেখানে করেছেন ৪ হাজার ৯৬৫ রান। ৩১ হাফ সেঞ্চুরির সঙ্গে গেইলের নামের পাশে রয়েছে ৬টি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পরও আইপিএলের সর্বশেষ কয়েক আসরে প্রাপ্য সম্মান পাননি বলে দাবি করেছেন গেইল। যে কারণে এবারের আসরের মেগা নিলামের আগে নিজের নাম সরিয়ে নেন মারকুটে এই ব্যাটার।
গেইল বলেন, 'শেষ দুই বছরে আইপিএল যেভাবে গেছে, আমার মনে হচ্ছে, প্রাপ্য সম্মানটুকু আমি পাইনি। তাই আমি ভাবলাম, 'ঠিক আছে, তুমি (গেইল) আইপিএল এবং খেলার জন্য যোগ্য সম্মান পাওনি।সেজন্য আমি বললাম, 'ঠিক আছে। যা হওয়ার হয়েছে। আমি নিলামে নিজের নাম দেব না।' তাই আমি সরে গিয়েছি। ক্রিকেটের বাইরে জীবন বলে একটা ব্যাপার আছে। তাই আমি বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live