ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিসিবি থেকে সুখবর পেলে বিজয় ও রাহী
শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতির ম্যাচের দলে সুযোগ পেয়েছেন বিজয়। এদিকে জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহীও পেয়েছেন সুযোগ। প্রস্তুতি ম্যাচে দেখা যাবে এই টাইগার পেসারকেও।
আজ (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কানদের বিপক্ষে ১৪ সদস্যের বিসিবি একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে বিসিবি একাদশের দলে এই দুই ক্রিকেটারের নাম ছিল। বিসিবি একাদশের হয়ে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিথুন। এদিন বিসিবি একাদশের হয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকতও। যিনি লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামীকাল (৮ মে) সকালে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। এরপর ৯ মে করোনা টেস্টের মুখোমুখি হবে দলটির ক্রিকেটাররা। এরপর ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলতে মাঠে নামবে সফরকারীরা।
এবারের সফরে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা। ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ:
মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live