ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
উমরান মালিকই হতে পারেন ভবিষ্যৎ ভারতের পেস আক্রমণের নেতা
নিয়মিত ১৫০;কিলোমিটার গতিতে বল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরান। বলেছিলেন একদিন ১৫৫ কিলোমিটারের উপরে বল করতে চান। দুই ম্যাচ পরেই নিজের স্বপ্নপূরণ করলেন ইমরান। টেনিস বলে নিয়মিত ১৪৪-১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারতেন। সেটি চোখে পড়েন তৎকালীন কোচদের। ২০১৮ সালেও আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে কোন ধারণা না থাকা ছেলেটি এখন আইপিএল মাতাচ্ছেন। স্টেইনগান খ্যাত ডেল স্টেন নিজ হাতে তৈরি করার চেষ্টা করছেন ইমরানকে।
২২ বছর বয়সী এই ক্রিকেটারের যে বিশ্ব শাসন করার সম্ভাবনা রয়েছে তা ঠিকই ধরতে পেরেছেন ডেল স্টেইন। সুনীল গাভাস্কার তো পরবর্তী ইংল্যান্ড সফরের দলে দেখতে চান উমরানকে। তার মতে ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে উমরানকে দলের সাথে রাখা উচিত। নিয়মিত ১৫০ এর উপর বল করতে পারা এই তরুণকে নিয়ে বড় স্বপ্ন দেখছে ভারত। ভারতের জার্সি গায়ে দিতে হয়তো আর খুব বেশি অপেক্ষা করতে হবে না উমরানকে। এবং এই উমরানের হাতেই ভবিষ্যতে নতুন বলের দায়িত্ব দেবেন টিম ইন্ডিয়া।
যদিও এখনো আরো অনেক কিছু রপ্ত করতে হবে এই তরুণকে। বিগত ম্যাচেও মার খেয়েছেন বেশ। তবে এবারের আইপিএলে বেশ ভালই পারফর্ম করেছেন উমরান। ১০ ম্যাচে স্বীকার করেছেন ১৫ উইকেট। একটি ম্যাচে ৫ উইকেটও শিকার করেছেন এই পেস বোলার। সব মিলিয়ে পারফরম্যান্স দিয়ে নির্বাচক এবং ভক্তদের বেশ আশাবাদী করছেন উমরান।
তবে ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দিতে হলে আরো অনেক কিছুই আয়ত্তে আনতে হবে উমরানকে। তা তিনি নিশ্চয়ই জানেন। অবশ্য মাত্র কয়েক বছরেই যে ক্রিকেটার টেপ টেনিস থেকে আইপিএলের মত টুর্নামেন্ট মাতাতে পারেন। তার পক্ষে হয়তো এটা খুব বড় একটা চ্যালেঞ্জ নয়। উমরান বিশ্ব শাসন করুক এটাই প্রত্যাশা থাকবে ভারতীয়দের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live