ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ব্যাটিং ঝড়ে মাত্র ১১ ওভারেই ওয়ানডে ম্যাচ হেরে গেলো জিম্বাবুয়ে

২০২২ মে ০৭ ১৬:০৮:১৮

ব্যাটিং ঝড়ে মাত্র ১১ ওভারেই ওয়ানডে ম্যাচ হেরে গেলো জিম্বাবুয়ে

আজ ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। ইনিংসের প্রথম বলেই নেপালকে সফলতা এনে দেন কারার কেসি। ওপেনার কাইয়াকে ফেরান ০ রানে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩১.৫ ওভারেই তারা অলআউট হয় ৮৭ রানে। সর্বোচ্চ ২৭ রান করেন জনাথান ক্যাম্পবেল।

Qries‘এ’ দল হলেও ভিক্টোর নায়োচি, লুকে জংগুয়ে, মারুমার মতো জিম্বাবুয়ে বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার আছেন এই সফরে। কিন্তু কেউই সফল হতে পারেননি। নেপালের হয়ে ৩ টি করে উইকেট নেন কারান ও সোমপাল কামি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় নেপাল। ওপেনার সুনিল ধামালা ও আসিফ শেখ গড়েন ৭৯ রানের ওপেনিং জুটি। ৩৮ রান করে ধামালা ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন আসিফ শেখ। ৭.৮৫ রান রেটে রান তুলে জয় পায় নেপাল। ম্যাচ সেরা হন কারান কেসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ