ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ক্রিকেটারদের কাছে একটাই চাওয়া জেমি সিডন্সের
এই দুটি সিরিজে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের কর্মপদ্ধতি ঠিক করতে চান সিডন্স। ওয়ানডেতে বাংলাদেশ দলের সাফল্য তাঁকে আশাবাদী করছে, পাশাপাশি টেস্টের ব্যাটিং সিডন্সকে ভাবাচ্ছে। আপাতত বাংলাদেশের এই ব্যাটিং কোচের লক্ষ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে কিছু জায়গায় উন্নতি আনা।
মুঠোফোনে সিডন্স প্রথম আলোকে বলেছেন, ‘টেস্টে আমাদের লম্বা সময় ব্যাটিং করা শিখতে হবে। ওয়ানডে ক্রিকেট ভালো যাচ্ছে। কিন্তু টেস্টে আমাদের উন্নতি করতে হবে।’ উন্নতির জায়গাগুলো কোথায়, সেটাও জানালেন সিডন্স, ‘আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলি। জোড়ায় জোড়ায় উইকেট পড়ে।
কখনো কখনো মুহূর্তের মধ্যে ৩-৪ উইকেটও হারিয়ে ফেলি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেদের লম্বা সময় ব্যাটিং করার দিকে মনোযোগী হতে হবে।দক্ষিণ আফ্রিকা সিরিজের উদাহরণ টেনেই সিডন্স বলছিলেন, ‘সেখানে আমরা ৩০-৪০-৫০ করে আউট হয়েছি। সেগুলোকে আরও বড় ইনিংসে পরিণত করতে পারিনি। সেঞ্চুরি করতে হবে, বড় সেঞ্চুরি। টেস্ট জিততে হলে আমাদের এটা করতেই হবে।
সময় ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে দলও পাবে বড় স্কোর। তাহলেই সম্ভব প্রতিপক্ষকে চাপে রাখা। সিডন্সের কথা, ‘আমরা ৩০০-৩৫০ রান করছি। সেটাকে ৪০০-৪৫০ রানে নিয়ে যেতে হবে। তাহলেই প্রতিপক্ষ চাপে থাকবে। ১৫ মে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে এখন মাঠে নামার অপেক্ষায় ক্রিকেটাররা।
৮ মে ঢাকায় পা রাখবে দিমুথ করুনারত্নের দল। বাংলাদেশ দল সেদিনই যাবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। ৯ মে শুরু হবে অনুশীলন। ঈদের ছুটি শেষে আগামীকালের মধ্যেই টেস্ট দলের ক্রিকেটারদের ঢাকায় চলে আসার কথা। সিডন্স অবশ্য এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের বাকি সদস্যদের আসার কথা আগামীকাল সন্ধ্যার মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live