ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সিঙ্গাপুরের ব্যাটারের শেষের ঝড়ে মুম্বাইয়ের বড় পুঁজি

২০২২ মে ০৬ ২৩:৩০:০৯

সিঙ্গাপুরের ব্যাটারের শেষের ঝড়ে মুম্বাইয়ের বড় পুঁজি

শেষ তিন ওভারে ৩৫ রান তুলেছে তারা। ডেভিড ২১ বলে খেলেন ৪৪ রানের বিধ্বংসী ইনিংস।ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা আর ইশান কিশান। ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭৪ রান। ২৮ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ রান করা রোহিতকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রশিদ খান।

ফার্গুসনকে ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ১১ বলে ১৩ রান করে ইনিংসের একাদশতম ওভারে সাজঘরে ফিরতে হয় তাকে।পরের ওভারে আলজেরি জোসেফের শিকার হন ইশান কিশানও। হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন মুম্বাই ওপেনার (২৯ বলে ৪৫)।

এরপর রশিদ খান বোল্ড করেন ধীরগতির কাইরন পোলার্ডকে (১৪ বলে ৪)। ১১৯ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে পঞ্চম উইকেটে ঝড়ো গতিতে দলকে অনেকটা এগিয়ে নেন তিলক ভার্মা আর টিম ডেভিড। ২১ বলে ৩৭ রান যোগ করেন তারা।

১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৬ বলে ২১)। ড্যানিয়েল স্যামস রানের খাতা খোলার আগেই হন ফার্গুসনের শিকার।তবে টিম ডেভিড দারুণ ব্যাটিংয়ে মুম্বাইকে বড় পুঁজি এনে দিয়েছেন। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার।

গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল রশিদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ