ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে এলো নতুন নিয়ম
জানা যায় যে, করোনা পরবর্তী সময়ে সুরক্ষা বলয় ছাড়া এটাই বাংলাদেশের মাটিতে প্রথম সিরিজ হতে চলেছে। তবে করোনা কে একেবারে অবহেলা করছে না বিসিবি।
এই সিরিজে করোনা বিধি-নিষেধ না থাকলেও ক্রিকেটারদের কিছু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সস্থির খবর হল আই সিরিজে ক্রিকেটাররা হোটেলের বাইরেও চলাফেরা করতে পারবেন। সেক্ষেত্রে সবসময় তাদের মাস্ক পরিধান করতে হবে বলে জানিয়েছে বিসিবি।
কিছু দিন আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ যেভাবে সুরক্ষা বলয় ছাড়াই খেলেছে, শ্রীলঙ্কা সিরিজেও একই ধাপ অনুসরণ করা হবে। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে কোনো বিধি-নিষেধ থাকছে না। ক্রিকেটাররা হোটেল বা শপিং মল যেখানেই যাক সব জায়গায় মাস্ক পরিধান করতে হবে। হোটেলের বাইরেও তারা চলাফেরা করতে পারবে। ‘
শনিবার বাংলাদেশে পা রাখছে শ্রীলঙ্কা দল। একই দিন চট্টগ্রামে পৌঁছাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দুই দলের ক্রিকেটার ও স্টাফদেরই করোনা পরীক্ষা করা হবে ৯ মে। জৈব সুরক্ষা বলয় না থাকলেও দুই দলের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন চিকিৎসকরা।
কোনো ক্রিকেটার বা স্টাফের করোনার উপসর্গ থাকলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন। বাংলাদেশ দল শনিবার চট্টগ্রামে গেলেও ঢাকাতে অবস্থান করবে শ্রীলঙ্কা দল।
আগামী ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে চলে যাবে। সেখানেই ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live