ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টেস্ট ক্রিকেটে ১ ওভারেই ৫ ছক্কায় ৩৪ রান নিলেন স্টোকস
উরস্টারের নিউ রোডের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করছে ডারহাম। আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাঁহাতি স্পিনার জশ বেকারের ওপর তাণ্ডব চালিয়েছেন স্টোকস। তার করা ১১৭তম ওভারের প্রথম পাঁচ বলেই হাঁকান ছক্কা। শেষ বলটি হয় চার।
বেকারের করা প্রথম বল সোজা ছয় মারেন স্টোকস। পরের বলের ঠিকানা হয় মিড উইকেট সীমানার ওপারে, তৃতীয় বল লং অফ বাউন্ডারি দিয়ে, একই জায়গা দিয়ে হাঁকান চতুর্থ ছক্কা। পঞ্চম বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র ৬৪ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান স্টোকস।
তখন তার সামনে ছিলো ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর বিরল রেকর্ডের হাতছানি। সেটি করতে পারেননি স্টোকস। শেষ বলে সজোরে হাঁকালেও চারের বেশি পাননি তিনি, হতাশায় নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায় স্টোকসকে। ওভারে ছয় ছক্কার রেকর্ড না হলেও বিশ্বের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন স্টোকস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live