ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সেঞ্চুরির সুযোগ থাকলেও শেষ ওভারে স্ট্রাইক চাননি ওয়ার্নার

২০২২ মে ০৬ ১৪:১৩:৩০

সেঞ্চুরির সুযোগ থাকলেও শেষ ওভারে স্ট্রাইক চাননি ওয়ার্নার

শেষ ওভারে যখন উমরান মালিক যখন বোলিংয়ে আসেন তখন নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ওয়ার্নারের রান ৯২। পাওয়েল সিঙ্গেল নিয়ে ওয়ার্নারকে স্ট্রাইক দিলেই সেঞ্চুরি করার সুযোগ ছিল অজি ওপেনারের। শেষ ওভারের উমরানের বলে একটি ছক্কা ও তিনটি চারে ১৯ রান নেন পাওয়েল।

তাতে ৯২ রানেই আটকে থাকে ওয়ার্নারের ইনিংস। খালি চোখে দেখে মনে হচ্ছিলো নিজে থেকেই ওয়ার্নারকে স্ট্রাইক দেননি পাওয়েল। তবে ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটার দিয়েছেন ভিন্ন তথ্য। সিঙ্গেল নিয়ে পাওয়েল স্ট্রাইক দিতে চাইলেও সেটা করতে না করেছিলেন ওয়ার্নার।

পাওয়েল বলেন, ‘শেষ দিকে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম (কী করা উচিত)… ডেভিড ওয়ার্নারকে জিজ্ঞেস করেছিলাম, ‘সিঙ্গেল নিয়ে তোমাকে সেঞ্চুরি করার সুযোগ দেব?’ সে আমাকে বলল, ‘ক্রিকেট এভাবে খেলা উচিত নয়।’ সে আমাকে বলল বড় শট খেলতে। আমি সেটিই চেষ্টা করেছি।

হায়দরাবাদের বিপক্ষে ৫৮ বলে খেলেছেন অপরাজিত ৯২ রানের ইনিংস। পাওয়েলের সঙ্গে গড়েছেন ৬৬ বলে ১২২ রানের বিচ্ছিন্ন জুটি। তাতে ২০৭ রানের বড় পুঁজি পায় দিল্লি। ম্যাচ শেষে ওয়ার্নারও জানিয়েছেন, সেঞ্চুরির ভাবনা না করে তার চিন্তা ছিল পাওয়েলকে স্ট্রাইকে রাখা।

ওয়ার্নার বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ‘যা কিছুই হোক না কেন, আমি দুই নেবই। তাতে রান আউট হলেও সমস্যা নেই।’ আমাদের প্রয়োজন ছিল দুইশর বেশি রান। আমি তাকে বলেছিলাম, সে স্ট্রাইকে থাকলে ২১০ রান হয়ে যেতে পারে আমাদের। আমার সেঞ্চুরি নাহয় হলোই না…।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ