ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
৪০০ ছক্কার রেকর্ড গড়ে ওয়ার্নারের ৯২
দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫৮ বলে তার অপরাজিত ৯২ রানের ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়।তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাইলফলক ছুঁতে ওয়ার্নারের প্রয়োজন ছিল ২ ছক্কা। অষ্টম ওভারে এইডেন মারক্রামের অফ স্পিনে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে উড়িয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।
অস্ট্রেলিয়ার তৃতীয় ও সব মিলিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে চারশ ছক্কার ক্লাবে নাম লেখালেন ওয়ার্নার। ১ হাজার ৫৬ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
৩৪ বলে ফিফটি ছুঁয়ে ওয়ার্নার ছুটছিলেন সেঞ্চুরির দিকে। শেষের আগের ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মেরে পৌঁছে যান নম্বইয়ের ঘরে।ইনিংস শেষে রভম্যান পাওয়েল জানান, সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেবেন কি না জানতে চেয়েছিলেন ওয়ার্নারের কাছ থেকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনারই তাকে বড় শট খেলার কথা বলেন।
শেষ ওভারে সব বলই খেলেন পাওয়েল। সেখানে অবশ্য ঝড় বইয়ে দেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। গতিময় পেসার উমরান মালিককে ছক্কায় শুরুর পর মাঝে বাউন্ডারি মারেন টানা তিনটি।
মাত্র ৩৫ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৭ রান করেন পাওয়েল। ওয়ার্নারের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান আসে স্রেফ ৬৬ বলে।টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লি ৩ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান।টানা আট ম্যাচ খেলার পর এ দিন দিল্লির একাদশে সুযোগ পাননি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live