ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ভারতের ক্রিকেটে সবাই এমন সমর্থন পায় না

২০২২ মে ০৫ ২১:৫৬:১৪

ভারতের ক্রিকেটে সবাই এমন সমর্থন পায় না

যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সমর্থন অনেক গুরুত্বপূর্ণ জানিয়ে যুবরাজ আরও বলেন, ‘আমার মতে যথাযথ সমর্থন পাওয়াটা খুব জরুরি। কিন্তু ভারতের ক্রিকেটে সবাই এমন সমর্থন পায় না।’

সমর্থনের অভাবে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের ক্যারিয়ার ইতিবাচকভাবে শেষ হতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, ‘হরভজন সিং, ভিরেন্দর শেবাগ, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীরের মতো অনেক কিংবদন্তি খেলোয়াড় আছে যারা সমর্থন পায়নি।’

যুবরাজের শেষ কথা, ‘যখন আপনি ব্যাটিংয়ে নামার সময় দেখবেন সবসময় বাদ দেওয়ার একটা খড়গ আপনার মাথায় ঝুলছে, তখন আপনি কীভাবে ব্যাটিং করবেন কিংবা নিজের সেরাটা দেবেন? এটি কোনো অজুহাত নয়। তবে ভিন্ন কোচ এবং ২০১১ সালের বিশ্বকাপের পর সবকিছুই বদলে গেছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ