ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএল চলাকালীন ভারত থেকেই হঠাৎ করেই খুশির বার্তা দিলেন মোস্তাফিজুর রহমান

২০২২ মে ০৫ ১৩:৪৮:৪১

আইপিএল চলাকালীন ভারত থেকেই হঠাৎ করেই খুশির বার্তা দিলেন মোস্তাফিজুর রহমান

তবে বাকি সব ক্রিকেটারদের থেকে ব্যতিক্রম বাঁহাতি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় সেখানেই কাটাতে হচ্ছে তার ঈদ।

আইপিএলের ১৫ তম আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলতে মার্চের শেষ দিকেই ভারত চলে গিয়েছিলেন বাংলাদেশের এই তারকা। সেখান থেকেই সবার জন্য দিয়েছেন ঈদের শুভেচ্ছাবার্তা। পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপও তার কণ্ঠে।

ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লির অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা চার ভাই একসঙ্গে বাড়িতে থাকা হয়। আমার বন্ধুরাও থাকে, কাজিনরা থাকে। সবাই মিলেই ঈদটা কাটাই। এই বছর পারছি না।’

এছাড়া নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে ছবি আপলোড করে মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ