ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অপুকে দিয়ে বল না করার কারন জানালো সিলেট সানরাইজার্স

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১২:৪৩:১১

অপুকে দিয়ে বল না করার কারন জানালো সিলেট সানরাইজার্স

নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রবি বোপারার নাম। সেই বোপারা আবার সম্প্রতি অভিযুক্ত হয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে। এছারাও বোপারার নেতৃত্বে সিলেটের প্রথম ম্যাচে এক ওভারও বোলিং করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। বাঁহাতি স্পিনার অপু এই বিপিএলে বেশ ভালো ছন্দে ছিলেন। স্পেশালিস্ট স্পিনার হওয়া সত্ত্বেও অপুর বোলিং না পাওয়ার বিষয়টি অবশ্যই বেশ রহস্যজনক ছিল। সেই রহস্যের জট খুলেছেন সিলেট সানরাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়।

জয় জানান, মূলত ক্রিজে থাকা বাঁহাতি ব্যাটার (সৌম্য সরকার) ভালো ফর্মে থাকার কারণেই বোলিংয়ে আনা হয়নি অপুকে। তার মতে, ‘আমি কোচ ও অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছেন, খুব ভালো ফর্মে খেলছিল বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ফলে সেই মুহূর্তে অপুকে বল করালে রেজাল্ট ভালো আসত না। সেটার উপর ভিত্তি করে অপুকে বল করানো হয়নি শেষ ম্যাচে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ