ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশাল ব্যবধানে ম্যাচ হারের পর যা বললেন মোসাদ্দেক
ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে পাত্তাই পায়নি সিলেট। টপ অর্ডারের ব্যর্থতার পর মোহাম্মদ মিঠুনের সাথে মোসাদ্দেকের লড়াইয়ে ১৪৩ রান জড়ো করে দলটি। তবে খুলনা এই রান টপকে যায় ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখে।
ম্যাচ শেষে মোসাদ্দেকের চোখেমুখে ধরা পড়ল হতাশা। তিনি বলেন, ‘১৪৩ রানে থেমে যাওয়ার মত উইকেট এটা ছিল না। মিঠুন ভাই ও আমি প্রতিরোধ গড়ার চেষ্টা করেছি। কিন্তু এই উইকেটে এমন ব্যাটিং যথেষ্ট নয়। সিমন্স, বোপারা, ইনগ্রামের মত ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে না। এমন হলে আমাদের জন্য কঠিন হয়ে যায়।’
মোসাদ্দেক ক্ষিপ্ত তার দলের বোলিং নিয়ে। প্রথম দুই ম্যাচে বোলাররা চমক দেখালেও সর্বশেষ তিন ম্যাচের নির্বিষ বোলিংয়ে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিলেট। বিষয়টি ভাবিয়ে তুলেছে মোসাদ্দেককে। বোলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে মোসাদ্দেক বলেন, ‘সেই সাথে বোলিং… বোলিং নিয়ে কথা বলতে আসলে লজ্জা লাগছে। গত চার ম্যাচ ধরে বোলিং জঘন্য হচ্ছে। এটা নিয়ে আমরা আলোচনা করব।’
শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে সিলেটের এখন পয়েন্ট হারানোর সুযোগ নেই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও আশা হারাচ্ছেন না মোসাদ্দেক। তিনি বলেন, ‘পরের প্রতিটি ম্যাচে ২ পয়েন্ট করে পাওয়ার চেষ্টা করব। আমাদের জন্য পয়েন্ট খুবই জরুরী।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে