ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তিশালী দল নিয়ে ভারত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ,বাদ পড়লো বিশ্বসেরা ২ ক্রিকেটার
শারীরিক ফিটনেসের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছিলেন হেটমায়ার। প্রধান কোচ ফিল সিমন্স অসন্তোষ হয়ে হেটমায়ারকে শারীরিক ফিটনেসের উন্নতি করতে বলেছিলেন। তবে বাঁহাতি এই ব্যাটার নূন্যতম মানের ফিটনেসও অর্জন করতে ব্যর্থ হয়েছেন।
ফলশ্রুতিতে ভারত সফরের টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি তাকে। যদিও বাঁহাতি এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস। বর্তমানে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন হেটমায়ার।
এদিকে করোনা আ’ক্রা’ন্ত হওয়ার কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না লুইস। খেলা হচ্ছে না চলমান ইংল্যান্ড সিরিজেও। এখন পর্যন্ত ক্রিকেটে না ফেরায় লুইসকে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্রেন্ডন কিং এবং কাইল মায়ার্সকে।
অনুমেয়ভাবে ভারত সফরেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। ডানহাতি এই ব্যাটারের সহযোগী হিসেবে থাকছেন উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। টি-টোয়েন্টি দলে থাকা ১১জন ক্রিকেটার রয়েছেন ভারত সফরের ওয়ানডে স্কোয়াডেও।
ভারত সফরে সমান সংখ্যক তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, ১৬-২০ ফেব্রুয়ারি হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। আহমেদাবাদে ওয়ানডে এবং কলকাতায় হবে টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেইন স্মিথ, কাইল মায়ার্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে