ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দেশের জার্সি গায়ে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন কোরআনের হাফেজ
মাদ্রাসায় ছকবাঁধা জীবন থাকলেও বাড়িতে শাসনের শেকলে বাঁধা ছিলেন না। প্রতি শনিবার তাই আব্দুল্লাহ আল মামুনের মনে নেমে আসতো ঈদের আনন্দ। ছুটি পেয়ে সারা দিন পড়ে থাকতেন মাঠে। হার না মানার দৃঢ় সংকল্পে বিস্ময়কর যাত্রায় আজ তিনি বড় ক্রিকেটার হওয়ার রাজপথে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ অভিযানের অন্যতম সৈনিক এই ব্যাটিং অলরাউন্ডার।
বড় ভাইদের সঙ্গে ১৩ বছর বয়সী মামুন খেলতে নামলেই দেখাতেন তার জাদু। টেপটেনিস বলে বিশাল বিশাল ছক্কা মেরে আনন্দে ভাসাতেন গ্রামবাসীকে। বড় ভাইরা তখনই বুঝতে পারেন, মামুন কোনও সাধারণ ছেলে নয়, ক্রিকেটের জীবন বেছে নিলে তার সামনে অপেক্ষা করছে ঝলমলে এক ভবিষ্যৎ। তাদের কথাগুলোয় মামুনের মনে জন্ম নেয় সুপ্ত বাসনা।
চাইতেন ক্রিকেটে ভর্তি হতে। কিন্তু পরিবারের শর্ত ছিল, আগে হাফেজ হতে হবে, তারপর ক্রিকেট। ছয় বছরে কোরআন মুখস্থ করার পর ২০১৭ সালে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল মাদ্রাসা থেকে হাফেজ হওয়া মামুন অনুমতি পান রংপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার। সেখান থেকেই ক্রিকেট বলে ক্রিকেটার হয়ে ওঠার মিশন শুরু।
নানা চড়াই-উতরাই পেরিয়ে মামুন নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকেন। হুট করেই রংপুর থেকে গাজী ক্রিকেট হান্টে সুযোগ পেয়ে যান। সাকিব আল হাসানের শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চোখে পড়তেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মামুনের ক্যারিয়ারের ওটাই যে টার্নিং পয়েন্ট! হুট করে পাওয়া ইনজুরিতে বেশ কয়েক দিন ক্রিকেট থেকে দূরে ছিলেন।
কিছুটা ভালো হওয়ার পর রংপুরের বিভিন্ন জেলার হয়ে টুকটাক খেলছিলেন। সেই সময়ই সালাউদ্দিনের ফোন। ঢাকায় তৃতীয় বিভাগে সুযোগ পেয়ে ৩৪ রান করতেই ডাক পড়ে যুব চ্যালেঞ্জ সিরিজে। চ্যালেঞ্জ সিরিজের দুই ইনিংসে ৩৪ ও ৭৮ রানের ইনিংসে পেয়ে যান অনূর্ধ্ব-১৯ দলের টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড