ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রোহিতকে বাদ দিয়ে দ:আফ্রিকা সিরিজের জন্য ভারতের ওয়ারডে দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের আগেই লাল বলের সিরিজ থেকে ছিটকে যান রোহিত। এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। ফলে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল। সহ-অধিনায়ক হবেন জাসপ্রীত বুমরাহ। টেস্টেও রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ওয়ানডে দলে আছেন বিরাট কোহলিও।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার রুতুরাজ গায়কোয়াদ ও অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার। তারা দুইজনই ইতোমধ্যে ভারতের পক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে দারুণ পারফরম্যান্স করার পর থেকেই নির্বাচকদের নজরে ছিলেন তারা।
চার বছর পরে ওয়ানডে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটার বনে যাওয়া এই স্পিনার আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও তাকে নিলো ভারত।
তবে দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। রোহিতের মতোই চোটের কারণে খেলা হচ্ছে না এই দুই অলরাউন্ডারের।
ভারতের ওয়ানডে দল লোকেশ রাহুল (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াদ, সূর্যকুমার যাদব, শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, রিশাভ পান্ট, ঈশান কিষাণ, যুযবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড