ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইপিএলে যে ৩ ক্রিকেটারের দাম সবাইকে ছাড়িয়ে যেতো
এমনিতে ২০২১ পাক ক্রিকেটারদের কাছে ভালো সময় বয়ে এনেছে। টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস যেমন বদলে দিয়েছেন বাবর আজমরা, তেমন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে অনেককে ভুল প্রমাণ করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
আর টি২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরার পরে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে যদি আইপিএলে অংশ নেয়ার সুযোগ থাকত, তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজিই কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করত না। ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকতেন তিন পাকিস্তানি ক্রিকেটার। দেখে নেয়া যাক-
শাহিন শাহ আফ্রিদি : আইপিএলে স্পিডস্টাররা বরাবর চাহিদার তুঙ্গে থাকেন। আর শাহিন শাহ আফ্রিদি তো সে ক্ষেত্রে শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন ফ্র্যাঞ্চাইজির কাছে। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আফ্রিদি পাওয়ার প্লে-তে একাই ভারতীয় ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন। রোহিত শর্মার পরে কে এল রাহুলকেও আউট করেন আফ্রিদি। তারপরে ক্যাপ্টেন কোহলিকে ফিরিয়ে সবথেকে বড় ঝটকা দেন।
বাবর আজম : আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বাছাইয়ের মঞ্চ হিসাবে নিলামকে টার্গেট করছে। এমন অবস্থায় বাবর আজম শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন একাধিক দলের কাছে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি।
ভারত ম্যাচেও দুরন্ত ব্যাটিং করে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন ব্যাট হাতে ক্রিজে নামলেই এখন রেকর্ড গড়ছেন বাবর। কয়েক দিন আগে আইসিসির ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন।
মোহাম্মদ রিজওয়ান : বাবরের সাথেই সাম্প্রতিক সময়ে দারুণভাবে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিগ থ্রি-র (রোহিত, কোহলি, রাহুল) দাপট ম্লান করে ২০২১-এ সেরা সময় পেরিয়েছেন। একই ক্যালেন্ডার বর্ষে ২০০০ টি২০ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে পাওয়ার জন্য আইপিএল নিলামে যে কাড়াকাড়ি পড়ত, তা নিয়ে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড