ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কাজ চালিয়ে যাচ্ছি আমরা, এর প্রভাব দুই বছর পর দেখতে পারবেন
ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বলেন, ‘বিসিএলে আমরা ৮ দল ভেঙে চার দল করি। এখানে এলিট প্লেয়ার খেলে। এই টুর্নামেন্টে আমাদের ফোকাস বেশি থাকে। আমাদের উন্নতির শেষ নেই, আরো ভালো করতে চাই। এখন ড্র কম হয়, সব ম্যাচেই ফল হয়। আমরা যেভাবে যাচ্ছি এটার প্রভাব দুই বছর পরে দেখতে পাবেন।‘ চার দল নিয়ে বিসিএল শুরু হবে ১০ ডিসেম্বর। প্রথমে চার দিনের ম্যাচ, এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। এক মাসেরও বেশি সময় ধরে চলবে টুর্নামেন্টটি। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে অংশ নিতে পারেবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
বিসিএলের স্পোর্টিং উইকেট প্রসঙ্গে হাবিবুল জানালেন, তারা চান চ্যালেঞ্জিং উইকেট। যেখানে ব্যাটসম্যানরা রান করতে পারবেন, বোলাররা উইকেট নিতে পারবেন। তিনি বলেন, ‘দেখুন অনেক আগে যখন খেলতাম, ফার্স্ট ক্লাস খেলা হতো লো বাউন্স উইকেটে। শেষ ৩-৪ বছরে উইকেট বদলেছে। আমি বলব না দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু প্রতি বছরে আমাদের চাহিদা থাকে, স্পোর্টিং উইকেটে খেলার। সব টিম যেন ৩ জন ফাস্ট বোলার নিয়ে খেলতে পারে। স্পিনারেরও দরকার আছে। স্পিন খেলাটাও একটা শিল্প। আমাদের চাহিদা থাকে অন্তত দুইটা উইকেট যেন থাকে। ভিন্ন উইকেটের চাহিদা থাকে। আমরা চাই চ্যালেঞ্জিং উইকেট।‘
বিসিএলের চারদিনের ম্যাচে কড়া নজর থাকবে জাতীয় নির্বাচকদের। টেস্ট খেলতে নামার আগে এখানে যাতে ব্যাটসম্যানরা রান করতে পারেন, বোলারা ম্যাচ জেতানোর দক্ষতা তৈরি করতে পারেন, এসব কিছুতে চোখ থাকবে তাদের। হাবিবুল বলেন, ‘আপনি যদি আমাদের টেস্ট টিমের দিকে তাকান, বুঝবেন অবশ্যই এখনো ম্যাচ জেতানো বোলার দরকার। যারা ম্যাচ জেতাতে পারে, দশ উইকেট নিতে পারে নিয়মিতভাবে। বিসিএলে বা ফার্স্ট ক্লাসে সেদিকে নজর থাকে। আরেকটা দিকে নজর থাকে ব্যাটসম্যানরা লম্বা সময়ে ব্যাটিং করতে পারছে কি না। আমরা চাই চ্যালেঞ্জিং উইকেটে ব্যাটসম্যানরা লম্বা সময় ব্যাটিং করুক। এই দুই দিকে ফোকাস থাকে বেশি।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড