ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টি-১০ লীগের পয়েন্ট টেবিলে বাংলা টাইগার্সের অবস্থান
টুর্নামেন্টে নিজেদের ৭ম ম্যাচে চেন্নাই ব্রেভসের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চেন্নাই ব্রেভসকে ব্যাটিংয়ে পাঠান বাংলা টাইগার্স অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
বাংলা টাইগার্সের একাদশে এদিন আসে একাধিক পরিবর্তন। মোহাম্মদ আমির ও আগের ম্যাচের ম্যাচসেরা জেমস ফকনারকে বিশ্রাম দেওয়া হয়।
দলে জায়গা পাওয়া কায়েস আহমেদ ও লুক ফ্লেচার দুজনেই উইকেটের দেখা পান। ২ ওভারে ১৭ রান হজম করে ২ উইকেট নেন লুক ফ্লেচার, ১ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন কায়েস আহমেদ।
১০ ওভারে মাত্র ৮৯ রান করতে পারে চেন্নাই ব্রেভস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান (১৭ বলে) আসে মোহাম্মদ শেহজাদের ব্যাটে। এছাড়া তিনে নামা মার্ক দেয়াল করেন ২৮ রান।
৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে তান্ডব চালান আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই। ১৬ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। কম যাননি অপর ওপেনার জনসন চার্লসও। ১৫ বলে ৬ চারে ৩০ রান আসে তার ব্যাট থেকে। তিনে নেমে ৪ বলে ৭ রান করে অপরাজিত থাকেন তিনে নামা উইল জ্যাকস।
২৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। ম্যাচসেরা হন হযরতউল্লাহ জাজাই।
সংক্ষিপ্ত স্কোরঃ
চেন্নাই ব্রেভসঃ ৮৯/৪ (১০), শেহজাদ ৩২, আলবার্ট ২, দেয়াল ২৮, পেরেরা ৯, শিনওয়ারি ১১*, লাকশান ০*; উড ২-০-১৪-১, কায়েস ১-০-১৮-১, ফ্লেচার ২-০-১৭-২
বাংলা টাইগার্সঃ ৯৫/১ (৫.৫), জাজাই ৪৬*, চার্লস ৩০, জ্যাকস ৭*; ওয়াকার ১-০-১১-১
ফলাফলঃ বাংলা টাইগার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ হযরতউল্লাহ জাজাই (বাংলা টাইগার্স)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড