ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ওরা তো টি-২০র মজাই নষ্ট করে দিচ্ছে : গেইল
এ মুহূর্তে আবুধাবিতে চলতে থাকা টি-১০ টুর্নামেন্টের দিকে নজর ফিরিয়ে গেইল জানান, ১০ ওভারের এ ম্যাচগুলোতে যেমন ব্যাটিং করেন ব্যাটসম্যানরা, টি-টোয়েন্টির শুরুর দিকেও ব্যাটিং এমনই আগ্রাসী ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতেও এখন বিনোদনের চেয়ে দেখেশুনে খেলা গড়াতেই বেশি মনোযোগ থাকে উদ্বোধনী ব্যাটসম্যানদের।
আবুধাবি টি-১০ লিগে ‘টিম আবুধাবি’র হয়ে খেলছেন গেইল। গতকাল বাংলা টাইগার্সের কাছে তাঁর দল শেষ পর্যন্ত ১০ রানে হেরে গেলেও চারে নেমে গেইল খেলেছেন ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংস। স্ট্রাইক রেট ২২৬.০৮!
ম্যাচ শেষেই গেইল কথা বলেন টি-টোয়েন্টির এ যুগের উদ্বোধনী ব্যাটসম্যানদের নিয়ে, ‘আমার মনে হয় টি-১০ ক্রিকেটে যা হচ্ছে…টি-টোয়েন্টির শুরুটাও এমনই হয়েছিল। প্রথম ওভার থেকে ব্যাটসম্যানরা চালিয়ে খেলতে শুরু করত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এরপর থেকে অনেক ধীরগতির হয়ে গেছে। টি-১০ ক্রিকেট এসে এখন আবার (ব্যাটিংয়ে আগ্রাসনের) মানটা আরেকটু উঁচুতে নিয়ে গেছে।’
কিন্তু টি-টোয়েন্টিতে এ যুগের উদ্বোধনী ব্যাটসম্যানদের দেখেশুনে শুরু, ইনিংস গড়ার দিকে মনোযোগ ওই সংস্করণের ক্রিকেটে দর্শকদের বিনোদন কমিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে গেইলের, ‘একেবারে সোজা কথায় বললে, টি-টোয়েন্টিতে ওরা মজাটা নষ্ট করে দিচ্ছে। কারণ, প্রথম ছয় ওভারে (যখন শুধু দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখা যায়) আমরা উদ্বোধনী ব্যাটসম্যানরা আরও বেশি রান করতে পারি, কিন্তু এখনকার ব্যাটসম্যানরা আক্রমণ শুরু করতে অনেক বেশি সময় নিচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড