ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দ্বিতীয় দিনের খেলা শেষে দেখেনিন পাকিস্তানের থেকে কত রানে এগিয়ে বাংলাদেশ
৪ উইকেট হারিয়ে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল শুরুতেই হারায় লিটন দাসকে। আগেরদিন ১১৩ রান করা লিটন এদিন মাত্র ১ রান যোগ করতেই হাসান আলির বলে এলবিডব্লিউয়ের শিকারে পরিণত হন। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি। মাত্র ৪ রানেই হাসান আলির শিকারে পরিণত হন এই ব্যাটসম্যান।
আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ব্যাট চালিয়ে গিয়েছিলেন আরও কিছুক্ষণ। তবে তাকেও মাঠ ছাড়তে হয়েছে ৯ রানের আক্ষেপ নিয়েই। দলীয় ২৭৬ রানের মাথায় ব্যক্তিগত ৯১ রানে মুশফিক সাজঘরে ফিরে যান ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে।
শেষের দিকে অবশ্য হাল ধরার চেষ্টা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। একাই পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মিরাজকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। প্রথম সেশনের শেষ ওভারে গিয়ে টানা দুই বলে ২ উইকেট তুলে নেন হাসান আলি। ফলে অপরপ্রান্তে থাকা মেহেদি হাসান মিরাজকে ক্রিজে রেখেই বাকিরা ফিরে যান। মিরাজ অপরাজিত ছিলেন ৩৮ রান করে।
প্রথম ইনিংসে বাংলাদেশ দল থেমেছে সব কয়টি উইকেট হারিয়ে ৩৩০ রানে। প্রথম ইনিংসে বল হাতে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন হাসান আলি। এছাড়া ফাহিম আশরাফ ৫৪ রানে ২টি, শাহিন আফ্রিদি ৭০ রানে ২টি এবং সাজিদ খান ৭৯ রানের বিনিময়ে নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে খেলতে নেমে চট্টগ্রামে আধিপত্য দেখিয়েছেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। তাইজুল-মিরাজদের সাথে এবাদত-রাহীরা শুধু বলই করে গেছেন দুই সেশনে ফায়দা হয়নি কিছুই।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান। আবিদ অপরাজিত আছেন ৯৩ রান করে এবং আব্দুল্লাহ অপরাজিত আছেন ৫২ রান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড