ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রিভিউ না নেওয়ার কারণ জানালেন লিটন দাস
পাকিস্তান ইনিংসের ১৩তম ওভারের খেলা। তাইজুলের ভেতরে ঢোকা পঞ্চম বলটা একটু সরে কাট করতে গিয়ে পরাস্ত হন আব্দুল্লাহ শফিক। বাংলাদেশের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বল আগে ব্যাটে নাকি আগে প্যাডে লেগেছিল এই দোলাচলে খানিক্ষক সতীর্থদের সঙ্গে আলাপ করে আর রিভিউ নেননি মুমিনুল হক।
খানিক পর রিপ্লেতে দেখা যায় বল আগে লেগেছিল প্যাডেই। ছিল ইন লাইন, উইকেটও হিট করছিল। অর্থাৎ রিভিউ নিলেই উইকেট পেত বাংলাদেশ। একটি ইনিংসে প্রতিটি দলকে দেওয়া হয় তিনটি রিভিউ। তিন রিভিউ থাকার পরও সংশয় থাকায় ঝুঁকি নেননি বাংলাদেশ অধিনায়ক।
লিটন ছিলেন উইকেটের পেছনে। বল আগে ব্যাটে নাকি প্যাডে লেগেছে উইকেটের পেছন থেকে তার দেখা কঠিন। বোলার আত্মবিশ্বাসী হলেও বাকিদের থেকে মেলেনি সাড়া। রিপ্লে দেখে বোলার তাইজুল পরে মাঠেই প্রকাশ করেন হতাশা। লিটন জানালেন, এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হওয়ায় হয়ে যায় এমন ভুল,’দেখেন রিভিউ জিনিসটা পুরোপুরি তাৎক্ষনিক।
তাৎক্ষনিক মনে হয়েছে বলটা আগে ব্যাটে লেগেছে যে কারণে আমরা রিভিউ নিই নাই। যদি মনে হতো যে প্যাডে আগে লেগেছে তাহলে সন্দেহ নেই যে আমরা রিভিউ নিয়ে নিতাম।’ তখন ৯ রানে থাকা শফিক দিনশেষে অপরাজিত ৫২ রানে। ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার সুযোগ হারানোর পর তারা তুলে ফেলেছে ১৪৫ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড