ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আম্পায়ারদের ভুলের খেসারত দিচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের রিভিউ জমিয়ে রাখার প্রবণতায় বড় লাভই হয়েছে পাকিস্তানের। স্বাগতিকদের করা ৩৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান। তারা এখন পিছিয়ে রয়েছে ২৫১ রানে। দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক করছেন নিখুঁত ব্যাটিং।
অথচ তাদের এই জুটি ভেঙে যেতে পারতো মাত্র ৩১ রানেই। তাইজুল ইসলামের করা ১৩তম ওভারের পঞ্চম বলটি ছিল আর্মার। পেছনের পায়ে গিয়ে সেটি কাট খেলতে চেষ্টা করেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। বল তার ব্যাটে লাগার আগে আঘাত হানে প্যাডে।
উইকেটরক্ষক লিটন জোরালো আবেদন করেন কিন্তু আম্পায়ার আউট দেননি। বোলার তাইজুল বুঝতেই পারেননি বলটি যে আগে লেগেছে প্যাডে। আগে ব্যাটে লেগেছে ভেবে সেটিতে রিভিউ নেওয়ার জন্য অধিনায়ককে জোর করেননি তাইজুল। ফলে সে দফায় রিভিউ নেওয়া হয়নি।
পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি আগে প্যাডেই লেগেছে এবং সেটি আঘাত হানতো স্ট্যাম্পে। অর্থাৎ রিভিউ নিলে শফিকের বিদায়ঘণ্টা বেজে যেতো। কিন্তু রিভিউ না নেওয়ায় ব্যক্তিগত ৯ রানে বেঁচে যান এ ডানহাতি ওপেনার। পরে বাকি সময়ে আর কোনো সুযোগই দেননি তিনি।
অপর ওপেনার আবিদ আলি শুরু থেকেই খেলেছেন সাবলীল ভঙ্গিতে। দুই পেসার আবু জায়েদ রাহি, এবাদত হোসেনের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামরা চিড় ধরাতে পারেননি আবিদ আলির ব্যাটিংয়ে। অভিষিক্ত সঙ্গীকে নিয়ে নির্বিঘ্নেই চা পান করতে গেছেন আবিদ।
বিরতি দেওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন আবিদ। তিনি অপরাজিত রয়েছেন ৮৯ বলে ৫২ রান করে। শফিকের নামের পাশে রয়েছে ৮৫ বলে ২৭ রান।
এর আগে প্রথম সেশনে ৭৭ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করতে পেরেছেন আর ১ রান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো নার্ভাস নাইন্টিতে কাঁটা পড়া মুশফিকুর রহিম করেন ৯১ রান। মেহেদি মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড