ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নতুন লজ্জার এক রেকর্ড গড়লেন মুশফিক
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শতকের আশা জাগিয়েও মুশফিককে সাজঘরে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। প্রথম দিনের দুটি সেশন পাকিস্তানি বোলারদের শাসন করা মুশফিক দ্বিতীয় দিনের প্রথম সেশনে থামেন ৯১ রানে।
৯ রানের আক্ষেপ নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ হলেও এ নতুন কিছু নয় মুশফিকের জন্য। কারণ টেস্টে তিনি এ নিয়ে চতুর্থবার নব্বইয়ের ঘরে আউট হলেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার সপ্তমবার নার্ভাস নাইনটিজে থামার রেকর্ড!
মুশফিকের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের দিনে কিছুটা স্বস্তি পাবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্টে এতদিন নব্বইয়ের ঘরে ৪ বার করে আউট হওয়ার রেকর্ড ছিল মুশফিক, সাকিব ও তামিমের। মুশফিক আপাতত দুই বন্ধুকে ছাড়িয়ে গেলেন।
নড়বড়ে নব্বইয়ে দুইবার করে টেস্ট ইনিংসের ইতি টেনেছেন আরও তিন বাংলাদেশি- লিটন দাস, হাবিবুল বাশার ও নাসির হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হওয়ার রেকর্ডও মুশফিকের- ৭ বার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার এই আক্ষেপ হয়েছে তামিমের। এছাড়া সাকিব ৪ বার নড়বড়ে নব্বইয়ে থেমেছেন।
একনজরে দেখে নেওয়া যাক নার্ভাস নাইন্টিজে সবচেয়ে বেশি থামা বাংলাদেশিদের তালিকা
টেস্টমুশফিকুর রহিম – ৪ বারসাকিব আল হাসান, তামিম ইকবাল – ৩ বারলিটন দাস, নাসির হোসেন, হাবিবুল বাশার – ২ বার
আন্তর্জাতিক ক্রিকেটমুশফিকুর রহিম – ৭ বারতামিম ইকবাল – ৬ বারসাকিব আল হাসান – ৪ বার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড