ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন নষ্ট করছেন টি-টোয়েন্টির ওপেনাররা: গেইল
ফলে ছয় ওভারের পাওয়ার প্লে'তে অনেক বেশি আগ্রাসী ইনিংস দেখা যায় না বর্তমান সময়ের ক্রিকেটে। এই মনোভাবের সঙ্গে একমত নন ক্রিস গেইল। 'ইউনিভার্স বস' মনে করেন, টি-টোয়েন্টির বিনোদন নষ্ট করছেন বর্তমান সময়ের ওপেনাররা।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে ম্যাচের শুরুর দিকে বোলারদের দাপট। অথচ টি-টোয়েন্টি সংস্করণ শুরু হওয়ার সময়ে উইকেটের পরোয়া না করে প্রথম থেকেই মেরে খেলতেন কোনো দলের ওপেনাররা।
টি-টোয়েন্টি ওপেনারদের বর্তমান সময়ের মানসিকতার ঘোর বিরোধী এই সংস্করণে ১৪ হাজারের বেশি রান করা গেইল। ওপেনাররা শুরু থেকে আগ্রাসী খেলতে থাকায় ও ক্রিকেটের বিনোদন বজায় থাকায় বর্তমান সময়ে টি-টেন ক্রিকেটের প্রশংসা করেছেন তিনি।
গেইল বলেন, 'আমি জানি না প্রথম ছয় ওভারে ব্যাটাররা পিছিয়ে পড়ছে কেন। টি-টোয়েন্টি ক্রিকেট যখন শুরু হয়েছিল, তখন প্রথম বল থেকেই সবাই মারতে চাইতো। আপনি যদি টি-টোয়েন্টির ইতিহাস দেখেন, তাহলে এটাই দেখবেন।'
তিনি আরও বলেন, 'তারা (বর্তমান সময়ের ওপেনাররা) টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদন নষ্ট করছে। কেননা প্রথম ছয় ওভারে আমরা অনেক সুবিধা পাই, যেখানে তারা সময় নিতে থাকে। আমার এটা পছন্দ না। আমি মনে করি, ওপেনারদের শুরু থেকেই আগ্রাসী হওয়া উচিত। টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদন বজায় রাখা উচিত। প্রথম ছয় ওভারে আমাদের সেই আগ্রাসী মনোভাব বজায় রাখা উচিত।'
বর্তমান সময়ে টি-টেন ক্রিকেট যেভাবে চলছে, ঠিক একই দর্শনে আগে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল বলে মন্তব্য করেন গেইল। সারাবিশ্বে টি-টোয়েন্টি খেলে বেড়ানো ক্যারিবিয়ান এই সুপারস্টারের নজর কেড়েছে টি-টেন ক্রিকেট।
তিনি বলেন, 'টি-টেন ক্রিকেট এখন যেভাবে চলে আগে টি-টোয়েন্টি ক্রিকেট ওরকম ছিল। প্রথম ওভার থেকেই ব্যাটাররা আগ্রাসী খেলত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট নাটকীয়ভাবে মন্থর হয়ে পড়েছে। টি-টেনের মান ভালো হচ্ছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড