ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গেইলদের উড়িয়ে দিল বাংলা টাইগার্স
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে বাংলা টাইগার্সের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩০ রান। জবাবে গেইল শেষ ওভার পর্যন্ত খেললেও ৭ উইকেটে ১২০ রানের বেশি করতে পারেনি আবুধাবি। প্রথম দুই ম্যাচ হারের পর বাংলা টাইগার্সের এটি টানা চতুর্থ জয়।
বাংলা টাইগার্সের করা ১৩০ রানের জবাবে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না আবুধাবির। চার ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান পল স্টারলিং (৮ বলে ৯), কলিন ইনগ্রাম (৬ বলে ৮) ও অধিনায়ক লিভিংস্টোন (৬ বলে ২০)। গেইল নামেন চার নম্বরে।
অপরপ্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মিছিলে গেইলের ব্যাটেই টিকে ছিল আশা। শেষ দুই ওভারে জয়ের জন্য বাকি ছিল ৩৭ রান। মোহাম্মদ আমিরের করা নবম ওভারে দুই ছয় ও এক চারের মারে ১৮ রান তুলে অর্ধেক কাজ সেরে ফেলেন গেইল। কিন্তু শেষ ওভারে প্রথম দুই বলে স্ট্রাইকই পাননি তিনি।
ইসুরু উদানার করা সেই ওভারে যখন স্ট্রাইক পান, তখন ৪ বলে প্রয়োজন ১৮ রান। তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকাতে ব্যর্থ হন তিনি। তবে পঞ্চম বলের ছক্কায় পূরণ হয় ব্যক্তিগত ফিফটি। কিন্তু ম্যাচ আর জেতা হয়নি। শেষ পর্যন্ত তিন চার ও পাঁচ ছয়ের মারে ২৩ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন গেইল।
এর আগে বাংলা টাইগার্সের পক্ষে ঝড় তোলেন হযরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসরা। জাজাই করেন ২০ বলে ৪১ রান, জ্যাকস খেলেন ১৭ বলে ৪৩ রানের ইনিংস। শেষদিকে অধিনায়ক ডু প্লেসির ৮ বলে ২২ রানের ক্যামিওতে ১৩০ রানে পৌঁছায় বাংলা টাইগার্সের সংগ্রহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড