ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অবশেষে ফিল্ডিং কোচের পর আর এক আফ্রিকানকে বিদায় দিলেন বিসিবি
বিসিবি’র পক্ষ থেকে জানা যায়, মূলত পারিবারিক সমস্যার কারণে পাকিস্তান সিরিজের পর থাকবেন না ক্যালেফাতো।
এই ফিজিও’র পোস্টের মাধ্যমেও জানা গেছে, জৈব সুরক্ষা বলয়ের কঠিন পরিস্থিতিতে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্যালেফাতো লিখেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি আর থাকছি না।
একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের ফিজিও হিসেবে এমন পরিস্থিতিতে দেশ-বিদেশে ভ্রমণ করাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। সেটা আমার জন্যেও, ক্রিকেটারদের জন্যেও।
জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া অবশ্যই কঠিন ছিল। শেষ ১৮ মাসে আমাকে প্রায় ১০০ পিসিআর টেস্ট করতে হয়েছে! সুযোগ দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে আকরাম খান বলেন, ‘এই (পাকিস্তান) সিরিজের পর পারিবারিক সমস্যার কারণে ক্যালেফাতো আর থাকছে না।’ ২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে যুক্ত হন ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশই ছিল ক্যালেফাতোর প্রথম জাতীয় দলের অ্যাসাইনমেন্ট।
যদিও ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। এর আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেন ইতালিয়ান বংশোদ্ভূত এই ফিজিও।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ছাড়া সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ক্যালেফাতোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড