ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ দ্বিতীয় দিনে মাঠে নামার আগেই মহা দুঃসংবাদ পেল বাংলাদেশ
তবে আজ (২৬ নভেম্বর) ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোর দিকে তাকে ভুগিয়েছে পেশির টান (ক্রাম্প)। তাকে নিয়ে দুশ্চিন্তা আছে জানিয়েছেন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।
চলতি বছর টি-টোয়েন্টিতে হতশ্রী পারফরম্যান্স লিটনের ব্যাটে। ১৭ ম্যাচে ১৩ গড়ে রান করেছেন মাত্র ২০৮, স্ট্রাইক রেট ১০০ এর নিচে। বিশেষ করে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরই সমালোচনার মুখে পড়েন।
অন্যদিকে টেস্ট ফরম্যাটে চলতি বছর দারুণ সময় পার করেছেন লিটন। চলতি চট্টগ্রাম টেস্টের আগে ৮ ইনিংসে প্রায় ৫০ (৪৬.২৫) গড়ে ৩৭০ রান করেন। আর আজ সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্মের জন্য সমালোচনার বোঝা মাথায় নিয়েও হাঁকালেন সেঞ্চুরি।
৪৯ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল তখন ক্রিজে আসেন এই উইকেট রক্ষক ব্যাটার। টানা দুই সেশন পাকিস্তানি বোলারদের দুঃস্বপ্ন উপহার দেন, রাখেন উইকেট শূন্য।
মুশফিকুর রহিমের সাথে অবিচ্ছেদ্য ২০৪ রানের জুটিতে গড়েন রেকর্ডও। এখনো পর্যন্ত চট্টগ্রামে ৫ম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান।
২২৫ বলে ১১ চার ১ ছক্কায় লিটনের ব্যাটে অপরাজিত ১১৩ রান। যেখানে মুশফিক অপরাজিত আছেন ১৯০ বলে ৮২ রানে। বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ২৪৩ রান তুলে।
দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেওয়ার পথে লিটন অবশ্য ব্যাট করেছেন চোট নিয়ে। ক্রাম্পের চোটে অস্বস্তিতে কেটেছে তার বেশিরভাগ সময়। এমনকি মাঠে কয়েকবার ডেকে আনতে হয় ফিজিওকে।
দিন শেষে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স সংবাদ সম্মেলনে তার চোটের আপডেট দিতে গিয়ে বলেন, ‘ছেলেরা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। মুশফিক শুরুতে অনেক ধৈর্য দেখিয়েছে। সে অভিজ্ঞ একজন খেলোয়াড়।
অনেক কম অভিজ্ঞ বা তরুণ খেলোয়াড় এই পরিস্থিতিতে ঘাবড়ে যেত। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংস খেলেছে। শান্ত থেকে লিটনও দারুণ করেছে।’
‘ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরেও শিষ্য লিটনকে কিছু বলেননি প্রিন্স। বরং অনুপ্রেরণা দিয়ে তৈরি করেছে টেস্ট সিরিজের জন্য। তবে এখনো তার চোট নিয়ে চিন্তিত প্রিন্স।
তিনি বলেন, ‘সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। এখানে আগেভাগে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে। দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে।
ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি