ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের প্রশংসা করে নিজ দেশের বোলারদের এক হাত নিলেন ইনজামাম
বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, খালি চোখেই বোঝা যাচ্ছে, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের। যেখানে লিটন দাস ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন ২০৪ রানের জুটিতে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২০৪ রান। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি পাকিস্তান।
এমন এক দিনের পর বাংলাদেশের ব্যাটারদের প্রশংসাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। পাশাপাশি পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নৌমান আলির সমালোচনা করতে ছাড়েননি এ কিংবদন্তি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে প্রথম দিনের খেলা নিয়ে আলোচনা করেছেন ইনজামাম।
যেখানে তিনি বলেন, ‘শুরুতেই চার উইকেট হারানোর পর যেভাবে লড়াই করেছে, অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা প্রশংসার প্রাপ্য। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আমি মনে করি, ইয়াসির শাহর অভাববোধ করেছে পাকিস্তান। আমি জানি না, কেন তাকে বাদ দেওয়া হয়েছে।’
দলে থাকা দুই স্পিনারের সমালোচনায় ইনজামাম বলেন, ‘আমার মতে, দলের বর্তমান স্পিনার নৌমান ও সাজিদের অভিজ্ঞতার অভাব রয়েছে। শুরুতে চার উইকেট পড়ার পর তারা সেটি কাজে লাগাতে পারেনি। এই জায়গায় শাদাব খানকে নেওয়ার কথাও ভাবতে পারতো পাকিস্তান।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড