ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কোহলিকে ছাড়িয়ে গেলেন লিটন
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মুমিনুল হক৷ তবে, অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা৷ উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।
দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ম উইকেট জুটিতে ইতিমধ্যে ২০৪ রান যোগ করেছেন এই দুই ব্যাটার৷ তাদের বদৌলতে দিনের দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারায়নি বাংলাদেশ৷ সেই সাথে দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তামিম ইকবালকে পিছনে ফেলে এক নম্বরে চলে গেছেন মুশফিকুর রহিম৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি৷
উইকেটের অপরপ্রান্তে মুশফিকুর রহিমকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস৷ পেয়েছেন ফিফটির দেখাও৷ ২০২১ সালে ৯ ইনিংসে ব্যাট করে এটা লিটন দাসের পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস৷ আর সেই সাথে এবছরের রান সংগ্রাহকদের তালিকায় লিটন পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে৷
সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটালেও লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন লিটন৷ মাত্র ৯ ইনিংসে ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৬৬ রান৷ আর সেই সাথে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি৷ লিটনের চেয়ে ৬ ইনিংস বেশি ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত ৪৪৭ রান করেছেন ভারতের অধিনায়ক৷ লিটনের ইনিংস সর্বোচ্চ যেখানে ৯৫ সেখান বিরাট কোহলি এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭২ রান।
২০২১ সালের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় লিটন কুমার দাস এখন আছেন ১৫ নম্বর স্থানে৷ তালিকার প্রথম স্থানে থাকা ইংলিশ ব্যাটার জো রুট এবছর সর্বমোট ২৩ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস আছেন দুই নম্বরে৷ পিছনে ফেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও লঙ্কান নিশান ডিকওয়ালাকে ৷ তার সামনে এখন আছেন শুধু ভারতের রিশভ পান্ট৷ ১৯ ইনিংসে এ বছর ৭০৬ রান করেছেন তিনি৷
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ৷ লিটন কুমার দাস অপরাজিত আছেন ১১৩ রানে৷ শহিন শাহ আফ্রিদির বলে ৬৭ রানে সহজ ক্যাচ ছেড়ে তাকে একবার জীবন দিয়েছেন সাজিদ খান ৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড