ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামের উইকেট নিয়ে যা বললেন দুই অধিনায়ক
মিরপুরে টানা ১৩টি হোম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অবশেষে টাইগাররা পা রেখেছে চট্টগ্রামে, শুক্রবার (২৬ নভেম্বর) থেকে যেখানে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান চট্টগ্রাম টেস্ট। তবে ম্যাচের আগের দিন চট্টগ্রামের উইকেট নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের অধিনায়ক দিলেন দুইরকম তথ্য।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক উইকেট দেখে এসে সংবাদ সম্মেলনে জানালেন, সাগরিকায় ব্যাটিং বান্ধব উইকেট হবে। তবে তার ঠিক উল্টো দাবি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। ম্যাচের আগের দিন উইকেট দেখার আগেই তিনি এসেছেন সংবাদ সম্মেলনে। তারও আগের দিনের অভিজ্ঞতায় জানালেন, এটা তেমনই উইকেট যেমন ‘বাংলাদেশে সচরাচর হয়’।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের আগে সামনে থেকে দেখার সুযোগ না হলেও পাকিস্তান সাগরিকার উইকেট যতটা দেখেছে, তাতে মোটামুটি ধারণা হয়েছে অধিনায়ক বাবর আজমের। সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘পিচ দেখে মনে হচ্ছে টিপিক্যাল বাংলাদেশি উইকেট। কাল দেখলাম কিছুটা ঘাস ছিল। এখানে স্পিনাররা সহায়তা পায়, শেষদিকে পেসাররাও সুবিধা করতে পারে। কন্ডিশন যত কাজে লাগাতে পারব আমাদের জন্য তত ভালো।’
বাবরের দেখা ঘাস অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে ম্যাচের আগে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক তা দেখে ব্যাটিং বান্ধব উইকেটেরই প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে খুব ভালো, ব্যাটিং সহায়ক উইকেট হবে। গত সিরিজগুলোতে চট্টগ্রামের উইকেট ভালো ছিল।
আমার থেকে আপনারা ভালো বোঝেন, বাইরে থেকে যারা দেখে তারা আরও ভালো বোঝে। চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিংয়ের জন্য ভালো হয়।’ শেষপর্যন্ত কোন উইকেটের ধারণা মিলবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে চট্টগ্রাম টেস্ট মাঠে গড়ানো পর্যন্ত!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড