ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আগামীকাল যে ১১ সদস্যের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
রঙিন পোশাকে বিবর্ণ বাংলাদেশ দল এবার পাকিস্তানের বিপক্ষে কাদেরকে ঘিরে পরিকল্পনা সাজাতে পারে কিংবা মূল একাদশে কারা জায়গা করে নিতে পারেন তা এবার দেখে নেয়া যাক।
তামিম ইকবালের অনুপস্থিতে দলের ইনিংস উদ্বোধনের দায়িত্ব নিতে পারেন নাজমুল হোসেন শান্ত এবং সাদমান ইসলাম। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যর্থ সাইফ হাসানকে একাদশে নাও দেখা যেতে পারে প্রথম ম্যাচে।
অধিনায়ক মুমিনুল হক চার নম্বরে ব্যাট হাতে নামলে পরের অবস্থানে দেখা যেতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট থেকে ছাঁটাই করে ফেলা মুশফিকুর রহিমকে। দলের অন্যতম ভরসার নাম হিসেবেও রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত ফরম্যাটে টপ অর্ডারে ব্যাটিং করলেও টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই খেলে যাচ্ছেন লিটন দাস। তাই ছয় নম্বরে ব্যাট হাতে লিটনকেই হয়তো বেছে নিবে টিম ম্যানেজমেন্ট।
বোলিং বিভাগে স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামই থাকতে পারেন সেরা পছন্দ হয়ে। সেই সাথে পেস বোলিং বিভাগে তাসকিন আহমেদ না থাকায় একাদশে যুক্ত হতে পারেন আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন এই দুইজন। দলে পঞ্চম বোলার হিসেবে হয়তো অভিষেক হতে পারে নতুন করে ডাক পাওয়া রেজাউর রহমান রাজার। সিলেটের এই পেসারের সামর্থ্যটা হয়তো ঝালিয়ে নিতে পারে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ দিয়েই।
এক নজরে দেখে নেয়া যাক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন এবং রেজাউর রহমান রাজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড