ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : আজ বিসিএলের প্লেয়ার ড্রাফট
সাত বছর পর এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঢাকা বিভাগ৷ প্রথমবারের মত এনসিএলের প্রথম টায়ারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিভাগ৷ দ্বিতীয় টায়ারে অবনমন হয়েছে খুলনা বিভাগের। আর এবার চার দলে বিভক্ত হয়ে বিসিএল খেলার সুযোগ পাচ্ছেন এনসিএল খেলা ক্রিকেটাররা৷
এদিকে প্রতিবছর দেশের আট বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে থাকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। ঢাকা ও ময়মনসিংহ বিভাগকে নিয়ে ঘটিত মধ্যাঞ্চলের দায়িত্বে থাকে ওয়ালটন গ্রুপ।
ইসলামি ব্যাংকের কাছে স্বত্ত্ব আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগকে নিয়ে বানানো পূর্বাঞ্চল দলের। বরিশাল ও খুলনা বিভাগকে নিয়ে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি চালায় বিসিবি। রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে ঘটিত উত্তরাঞ্চল দলটির দায়িত্বও থাকে তাদের কাঁধেই।
এবারের আসরেও অংশ নিবে ঐ চার দলই৷ ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের এবারের আসর। অংশগ্রহণকারী প্রতিটা দলই খেলবে একে অপরের বিপক্ষে। সেই তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।
আর সেই টুর্নামেন্টের জন্য চারটি দলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। প্রতিটি দল সুযোগ পাবে আগেরবারের দল থেকে ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার৷
এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবার অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটেও। দ্বিতীয়বারের মত বিসিএলে যোগ করা হয়েছে ৫০ ওভারের ম্যাচ। এখানেও তিনটি ম্যাচ করে খেলার পর অনুষ্ঠিত হবে ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড