ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিদায় বেলায় পাপনকে নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
টেস্টের মাঝপথে একাদশে থাকা একজন খেলোয়াড়ের ড্রেসিংরুমে অবসরের ঘোষণা কতটা ক্রিকেটীয়, প্রশ্ন উঠেছিল তা নিয়েও।তবে হারারে টেস্টের পর মাহমুদউল্লাহ এ নিয়ে আর কোনো কথাই বলেননি। যখনই তার কাছে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে, তিনি সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন।
অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণাটি এল। বুধবার জানা গেল, মাহমুদউল্লাহ হারারেতে তার শেষ টেস্টটি খেলে ফেলেছেন।এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেছেন, এত বছর পর ক্রিকেটের কোনো সংস্করণকে বিদায় বলাটা সহজ নয়। আমি সব সময়ই মাথা উঁচু করে থাকতে চাই। আমি মনে করি আমার জন্য এটিই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার উপযুক্ত সময়।
মাহমুদউল্লাহ টেস্টকে বিদায় বলার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন। তার ভাষায়, বেশ কিছু দিন দলের বাইরে থাকার পর আমি যখন টেস্ট দলে ফিরি, তখন তিনিই আমাকে সমর্থন দিয়েছেন।
বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ সতীর্থদেরও ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, তারা সব সময়ই আমার সামর্থ্যের প্রতি আস্থা রেখেছে। বাংলাদেশের হয়ে টেস্ট খেলাটা সব সময়ই দারুণ সম্মান ও গৌরবের বিষয়। আমি এই চমৎকার স্মৃতি নিয়েই থাকতে চাই।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট ছিল মাহমুদউল্লাহর ক্যারিয়ারের ৫০তম টেস্ট। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে খেলা এই ৫০ টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহ রান করেছেন ২৯১৪। উইকেট পেয়েছেন ৪৩টি। ছয়টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেট ছাড়লেও বাংলাদেশের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে যেতে চান তিনি। মাহমুদউল্লাহর ভাষায়, যদিও আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি, কিন্তু আমি বাংলাদেশের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চাই। মাঠে দেশের জন্য সামর্থ্যের সর্বোচ্চটাই দিতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড