ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি যেন কোহলির ‘বিরাট অভিশাপ’
এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট মিলে মোট পাঁচটি সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক। মজার বিষয় হলো, প্রতিবারই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর কোহলিকে দীর্ঘসময় থাকতে হয়েছে সেঞ্চুরি বঞ্চিত।
১. ১০২*(৯৫) বনাম বাংলাদেশ, ২০১০ সেঞ্চুরি বঞ্চিত ইনিংস: ১৫-: ২০১০ সালে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা তিন এশিয়ান দেশ মিলে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৯৫ বলে ১১ চারে ১০২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি।যেখানে ভারতের ইনিংসের ফিনিশিং টাচ কোহলিই দিয়েছিলেন সাকিব আল হাসানকে চার মেরে। এরপর ১৫ ইনিংস আর সেঞ্চুরি করতে পারেননি তিনি।
২. ১০০* (৮৩) বনাম বাংলাদেশ, ২০১১ সেঞ্চুরি বঞ্চিত ইনিংস: ২৪ ইনিংস-: ম্যাচটি ছিল ওয়ানডে বিশ্বকাপে কোহলির প্রথম ম্যাচ। পাশাপাশি ২০১১ সালের আসরের উদ্বোধনী ম্যাচও। সেদিন রেকর্ড করতে কোহলি নিশানা বানান বাংলাদেশকে। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শফিউল ইসলামকে মিড অনে ঠেলে সিঙ্গেল নিয়ে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করে উল্লাসে মাতেন কোহলি। কিন্তু এরপর ২৪ ইনিংসেও পাননি সেঞ্চুরির দেখা।
৩. ১৩৬ (১২২) বনাম বাংলাদেশ, ২০১৪ সেঞ্চুরি বঞ্চিত ইনিংস:২৫-: দুইবার মিরপুরে বাংলাদেশকে কাঁদানোর পর কোহলি এবার বেছে নেন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামকে। এবারের উপলক্ষ্য এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে ১২২ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রানের ইনিংস খেলে স্বাগতিকদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছিলেন কোহলি। তবে এরপর থেকে ২৫ ইনিংস তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার।
৪. ২০৪ (২৪৬) বনাম বাংলাদেশ, ২০১৭ সেঞ্চুরি বঞ্চিত ইনিংস: ১৫-: এবারে বদলেছে সংস্করণ,একই সঙ্গে বদলেছে দেশও। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রায় ৫ ঘণ্টা উইকেটে থেকে ২৪৬ বলে ২৪ চারে ২০৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কোহলি। যা কোহলির চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরি। এরপর ১৫ ইনিংস আর সেঞ্চুরি করে হেলমেট খোলার উপলক্ষ্য পাননি তিনি।
৫. ১৩৬ (১৯৪) বনাম বাংলাদেশ, ২০১৯ সেঞ্চুরিবঞ্চিত ইনিংস: ৫৬*-: কোহলি হয়তো এই দিনটিকে ক্যালেন্ডারের পাতায় দাগিয়েই রাখতে চাইবেন। কারণ এই টেস্টটি ছিল গোলাপি বলের টেস্ট। যা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। ম্যাচটি ছিল প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের (২০১৯-২০২১) ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট।
কলকাতায় দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ভারত। ১৯৪ বলে ১৮ চারে ১৩৬ রানের স্মরণীয় ইনিংস খেলেন কোহলি। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো সেঞ্চুরি করতে পারেননি। তিন ফরম্যাট মিলে ৫৬ ইনিংসে অনেক হাফসেঞ্চুরি থাকলেও, পাননি তিন অঙ্কের দেখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড