ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

১২ চারে ৭১ রানের ঝলমলে ইনিংস খেললেন আশরাফুল

২০২১ নভেম্বর ২৪ ১৫:১৪:৪০

১২ চারে ৭১ রানের ঝলমলে ইনিংস খেললেন আশরাফুল

সেই পাহাড়ের বিপরীতে খেলতে নেমে বরিশাল ভালো লড়াই করছে। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে দলটি জড়ো করেছে ১২৬ রান, ১ উইকেট হারিয়ে। বরিশালকে দারুণ শুরু এনে দেওয়া আশরাফুল ফিরেছেন সাজঘরে। তবে সাজঘরে ফেরার আগে পূর্ণ করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ৩৭তম অর্ধশতক।

অর্ধশতক হাঁকিয়ে আশরাফুল ইঙ্গিত দিচ্ছিলেন শতকেরও। যদিও আশরাফুলকে থামতে হয় ৭১ রানে। তার আগে ১০৯ বলের মোকাবেলায় হাঁকান ১২টি চার। মোহাইমিনুল খানের বলে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ তুলে দিলে থেমে যায় আশরাফুলের সম্ভাবনাময় ইনিংস।

আশরাফুল বিদায় নিলেও আরেক ওপেনার আবু সায়েম চৌধুরী এখনও ব্যাট করছেন। ১০৩ বলে ৪২ রান করে অপরাজিত আছেন তিনি। অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি ১৪ বলে ৭ রান করে তার সঙ্গী হিসেবে ক্রিজে রয়েছেন। বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে পেয়েছে ৩৮ রানের লিড। সবকিছু ঠিকঠাক থাকলে ড্র-ই হতে চলেছে এই ম্যাচের ভাগ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত