ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সাবেক শিষ্য রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ সাকলাইন
শহীদুলের করা ১৯তম ওভার থেকে নো-বল সহ ৭ রান আসে। নো-বলটি না হলে হয়তো ম্যাচের দৃশ্যপট অন্যরকম হলে হতে পারত। হাতে অপশন না থাকায় শেষ ওভার করতে থাকেন বাংলাদেশের দলপতি নিজেই। প্রথম তিন দুই উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন।
হ্যাটট্রিক বলে ছয় মেরে ম্যাচ ফের নিজেদের নিয়ন্ত্রণে আনেন ইফতিখার।তবে ম্যাচের মূল ঘটনা ঘটে শেষ বলে। শেষ বলটি হাত থেকে ছাড়ার পর ব্যাটার নওয়াজ প্রস্তুত নন বলে জানান। সেই বলটি হিট করে স্ট্যাম্পে।
মাহমুদউল্লাহ চাইলে আবেদন করতেই পারতেন। শেষ বলে চার মেরে তৃতীয় ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান। পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেওয়ার কারণে মাহমুদউল্লাহর প্রশংসা করলেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন।
“ম্যাচটি শেষ পর্যন্ত গড়িয়েছে। আমাদের ছেলেরা তাঁদের স্নায়ুচাপ ধরে রাখতে সক্ষম হয়েছে। আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে মাহমুদউল্লাহকে, শেষ ওভারে ও যেভাবে বোলিং করেছে এবং পরিস্থিতি সামাল দিয়েছে।
আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করেনিয়েছিল পাকিস্তান। যে কারণে শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মারকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছিল সুযোগ না পাওয়া খেলোয়াড়দের। সুযোগ পেয়ে সেটির সঠিক ব্যবহার করায় বেশ খুশি পাকিস্তানের হেড কোচ।
“দলে এই ধরণের গভীরতা থাকা পাকিস্তানের জন্য একটি দুর্দান্ত জিনিস, বেঞ্চের ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং দলে জায়গা পেতে একে অপরকে চাপ দিচ্ছে, আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারবেন না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড