ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেবেছিলাম, বাংলাদেশ হয়তো কিছু শিখেছে, কিন্তু তেমন কোন পরিবর্তন দেখা যায়নি
তিনি জানান, বাংলাদেশের ক্রিকেটে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে। অভিজ্ঞদের জায়গা পূরণ করতে পারছে না নতুনরা। বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ।
পরে বাছাই পর্বের শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠে। কিন্তু সেখানে আরও বাজে পারফরমেন্স প্রদর্শন করে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলোতেই হারে তারা। বিশ^কাপে বাজে পারফরমেন্সের দুঃস্মৃতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ।
এই সিরিজ দিয়ে ঘুড়ে দাঁড়ানোর ভালো সুযোগ ছিলো বাংলাদেশের। কারন বিশ^কাপের আগে ঘরের মাঠের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে সিরিজ জিতেছিলো টাইগাররা। কিন্তু পাকিস্তানের কাছে সিরিজের তিন ম্যাচই হারে বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে হতবাক ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে ইনজি বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের কাছে এখনও ৩-৪ সেট খেলোয়াড় রয়েছে, যারা গত ৬-৭ বছর ধরে খেলছে এবং দলে অবদান রাখছে। তবু তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি দেখছি- তাদের নতুন খেলোয়াড় উঠে আসা বন্ধ হয়ে গেছে।’
পুরনো খেলোয়াড়রাই পারফর্ম করছে বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে যেসব খেলোয়াড় দলে এসেছে, তারাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফরমার নেই। সবই আগের খেলোয়াড়।তিনি আরও বলেন, ‘দলের জন্য পুরনো খেলোয়াড়রাই অবদান রাখছে, তাদের মধ্যে কয়েকজন (সাকিব-মুশফিক) এই সিরিজে খেলেনি। আমি মনে করি বাংলাদেশের উচিত এই পরিস্থিতি নিয়ে চিন্তা করা এবং তাদের ক্রিকেটের উন্নতির দিকে নজর দেয়া।’
বিশ^কাপের খারাপ পারফরমেন্স থেকে বাংলাদেশ কিছু শিখবে বলে মনে করেছিলেন ইনজামাম। কিন্তু সেই ছাপ পাননি তিনি, ‘আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নিবে প্রতিপক্ষের। ভেবেছিলাম, বিশ্বকাপের বাজে পারফরমেন্স থেকে তারা হয়তো কিছু শিখেছে, কিন্তু তেমন কোন পরিবর্তন দেখা যায়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)