ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে কী যাবে ভারত, জবাব দিল আইসিসি
তার মধ্যে ২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর দীর্ঘ বছর পাকিস্তানে হয়নি কোনও আন্তর্জাতিক ম্যাচও। কিন্তু সময় পাল্টেছে, ধীরে ধীরে পাল্টেছে পরিস্থিতিও। আইসিসি ইভেন্ট না হলেও, আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে ইমরান খানের দেশে। অবশেষে ১৯৯৬ সালের পর ফের একবার আইসিসি ট্রফি আয়োজনের সুযোগও পেয়েছে পাকিস্তান। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পিসিবি । যা নিয়ে পাক ক্রিকেট মহলে খুশির হাওয়া।
তবে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল কী পাকিস্তানে খেলতে যাবে। যদিও এই বিষয়ে দুই দেশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে, একইসঙ্গে দুই দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কও খুব একটা মধুর নয়।
ফলে পরিস্থিতির খুব একটা পরিবর্তন না হলে, ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার সম্ভাবনাই বেশি। এই বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বারক্লে জানিয়েছেন,’ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নতুন করে চালু করার ব্যাপারটা সত্যিই বড় চ্যালেঞ্জ। যেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেখানে আমাদের খুব বেশি কিছু করার নেই। এটুকু আশা করতে পারি, ক্রিকেটের মধ্যে দিয়ে যেন দুই দেশের সম্পর্ক ভাল হয়।’
সম্প্রতি টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলে দেশে ফিরেছিল। ইংল্যান্ড দলও সিরিজ শুরুর আগে তা বাতিল করেছে। যা নিয়ে অসন্তোষ প্রকাশকরেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়ার বিষয়ে বারক্লে বলেন,’এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দলগুলোর পাকিস্তানে খেলতে যেতে কোনও সমস্যা হবে না।
আমরা গত কয়েক সপ্তাহ ধরে সব দিক বিবেচনা করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি বুঝতাম ওখানে সমস্যা আছে, তা হলে খেলা দিতাম না। ২০২৫ সাল এখনও দেরি আছে। আশা করব পাকিস্তান তার মধ্যে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করে ফেলতে পারবে। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তান ভাল ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে।’ এখন দেখার বিসিসিআই ও ভারত সরকার কোন সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড