ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র পাওয়া : যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশাল জয় তুলে নিল বাংলাদেশ
মঙ্গলবার জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০.৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দল পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনীতে ১৬.১ ওভারে মুরশিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে ফেরেন মুরশিদা।
এরপর নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শারমিন। মাত্র ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফেরেন নিগার সুলতানা। তৃতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৪৪.১ ওভারে ২৮১ রানে ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। মাত্র ৪ ও ২ রান করে ফেরেন রুমান আহমেদ ও রিতু।
ইনিংসের একেবারে শেষদিকে নেমে ১০ বলে ২টি চারের সাহায্যে ১৭ রান করেন লতা মণ্ডল। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করেই সাজঘরে ফেরেন শারমিন। লম্বা সময় ধরে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১৩০ রানের ইনিংসটি ১৪১ বলে ১১টি চারে সাজানো।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫ রান (শারমিন আক্তার ১৩০*, ফারজানা হক ৬৭, মুরশিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩, লতা মণ্ডল ১৭*)। যুক্তরাষ্ট্র: ৩০.৩ ওভারে ৫২/১০ রান (তাড়া নরিস ১৬, সিন্ধু ১৫; ফাহিমা খাতুন ২/৫, সালমা খাতুন ২/১০, রুমানা আহমেদ ২/১১)। ফল: বাংলাদেশ ২৭০ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)