ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টেস্টেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান
টি-২০ সিরিজের জয়ের এই ধারাবাহিকতা টেস্টেও ধরে রাখতে চান বলে জানিয়েছেন বাবর আজম। টি-২০তে যেমন বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ঠিক তেমনি টেস্টও হোয়াইটওয়াশ করতে চায়। তেমনটাই ইঙ্গিত দিলেন বাবর আজম।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে প্রেজেন্টেশনে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘সতীর্থরা এই সিরিজে অনেক ভালো খেলেছে। ফিল্ডিং ও মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংই আমাদেরকে জিতিয়েছে। এক ম্যাচের ভুলের পুনরাবৃত্তি যেন পরের ম্যাচে না হয়, সেই চেষ্টাই করেছি। টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা টেস্টেও ধরে রাখতে চাই।‘
টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ মিলে বাবরের রান মাত্র ২৭। পাকিস্তানি অধিনায়কের গড়, স্ট্রাইকরেট কোনোটাই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই না। সে জন্য সিরিজ জয়ে দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাবর, ‘আমরা এখানে দল হিসেবে খেলেছি। দলের সবাই সাধ্যমতো তাদের সেরাটা দিয়েছে।‘
২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট দলে বাবর আজমের নাম ছিল বটে। তবে খেলা হয়নি এক ম্যাচও। ৬ বছর পর সেই ‘অপূর্ণতা’ হয়তো এবার বাবর অধিনায়ক হিসেবে পূরণ করতে চাইবেন। ২৬ নভেম্বর চট্টগ্রামের সাগরিকায় হবে সিরিজের প্রথম টেস্ট আর ৩ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। যে টেস্ট দুটো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২০২৩ চক্রের অন্তর্ভুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড