ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শারমিনের দূদার্ন্ত সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান রানের টাগের্ট দিল বাংলাদেশ
মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশকে প্রথম শতক উপহার দিলেন শারমিন। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।
শারমিনের নিজের আগের সর্বোচ্চ ছিল ৭৪। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে ইনিংসটি খেলেছিলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
২৩তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন অর্ধশতক শারমিন। এরপর কিছুটা ধীর গতিতে ব্যাট করে রান তুলতে থাকেন। শারমিন আক্তার ৯০ এর ঘরে ঢুকে এক এক রান করে এগোচ্ছিলেন শতকের দিকে। ৪২তম ওভার যখন শেষ করলেন তখন ১১৬ বলে ৯৬ রানে ব্যাট করছেন শারমিন।
ম্যাজিক ফিগার স্পর্শ করতে তার দরকার মাত্র একটি বাউন্ডারি। ৪৩তম ওভারের প্রথম বলে নরিসকে বাউন্ডারি হাঁকিয়েই স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম শতক। ১১৭ বলে ছুঁয়ে ফেললেন শতক। এতেই লেখা হলো ইতিহাস।
শারমিন আক্তার এর আগে ২৫টি ওডিআই খেলে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন। ৭৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলা শারমিনের এতদিন অধরায় ছিল শতকটা। অবশেষে মিলল ইতিহাস গড়া সেই শতকের দেখা।
শেষ দিকে দ্রুত ব্যাট চালাতে থাকা শারমিন আক্তার ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন। ইতিহাস গড়া এই ইনিংস সাজান ১১টি চারে। তার দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৩২২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড