ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের ফেভারিট হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে: মেসি
লিওনেল স্ক্যালোনির অধীনে থাকা দলটি আলবিসেলেস্তে সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। নিজের স্বপ্ন ভুলে যাননি লিওনেল মেসিও। ২০১৪ সালে ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারা আর্জেন্টাইন তারকা খেলতে চান আরেকটি ফাইনাল, জিততে চান শিরোপাও। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন এমন।
মেসির সাবেক গুরু লুইস এনরিকে এখন আছেন স্পেনের কোচের দায়িত্ব। তাদের বিপক্ষে কি ফাইনাল খেলবে আর্জেন্টিনা? দেশটির তারকা বলেছেন, ‘অবশ্যই। স্পেন অথবা যে কেউ হোক। আমি আরেকটি ফাইনাল খেলতে চাই এবং নিজের লক্ষ্য (বিশ্বকাপ জেতার) পূরণ করতে চাই। শিরোপা জেতার প্রবল আগ্রহ ও স্বপ্ন সবসময়ই আছে।’
চলতি বছর আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকার শিরোপা, নিশ্চিত হয়েছে বিশ্বকাপও। বছরটি কেমন ছিল?
মেসি বলছেন, ‘জাতীয় দলের হয়ে বছরটা ছিল দৃষ্টিনন্দন ও অবিশ্বাস্য। আমাকে পোড়াতো এমন একটি লক্ষ্য আমি পূরণ করেছি, সেটা হচ্ছে কোপা আমেরিকা। কারণ আমরা কয়েকবার খুব কাছাকাছি গিয়েছিলাম কিন্তু জিততে পারিনি। আমরা দুর্দান্তভাবে বিশ্বকাপে খেলার লক্ষ্যও পূরণ করেছি। এখন আমাদের আরও এগিয়ে যাওয়ার পালা।’
আর্জেন্টাইন তারকার জবাব, ‘আমরা এখন খুব ভালো করছি। কোপা আমেরিকা জেতাটা আমাদের খুব সাহায্য করেছে কারণ আমরা ভিন্নভাবে কাজ করি এখন দল হিসেবে, অনেক বেশি আত্মবিশ্বাসীও। কিন্তু আমরা জানি বিশ্বকাপের ফেভারিট হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বীতা করতে, যেমনটি এখনও করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড