ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে নতুন খবর
তবে ভারত বা পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা শোনা যায় প্রায়ই। এবার সেই আলোচনার পালে হাওয়া দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহমান ফালাকনাজ।
সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর আয়োজন করার পর, এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বাগতিক হতে চান দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান। পাশাপাশি আইপিএলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে চান তিনি।
আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যমে আব্দুর রহমান বলেছেন, ‘এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হতো, মনে হতো যেন যুদ্ধ চলছে। তবে এটা ভালো যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ। যা অসাধারণ ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, “শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন।” তো আমরা এটিই করতে চাই।’
এসময় অন্তত দুই বছরে একবার ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে তিনি বলেন, ‘আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে।’
সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হয়েছিল তিনটি করে ওয়ানডে ও টুর্নামেন্ট। এরপর থেকে দুই দলের দেখা হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড