ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রিয়াদের শেষ ওভারের শেষ বল না খেলার যে ব্যাখ্যা দিলেন নওয়াজ
সিরিজের আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় তৃতীয় ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য৷ শেষ ম্যাচটা তাই অনেকটা রূপ নিয়েছিল নিয়মরক্ষার ম্যাচে৷ তবে, সেই শেষ ম্যাচে এসে সিরিজের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হলো হোম অব ক্রিকেট৷
লো-স্কোরিং সেই ম্যাচের শেষটা হয়েছে টান টান উত্তেজনায়। শেষ ওভারে যখন পাকিস্তানের জয়ের জন্য ৮ রান দরকার তখন বল নিজের হাতে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ৷ ঐ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছিলেন তিনি৷ ম্যাচ টেনে নিয়ে গিয়েছিলেন একেবারে শেষ বল পর্যন্ত। পাকিস্তানের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। আর তখনই এক অপ্রচলিত ঘটনার সাক্ষী হয় ম্যাচটি৷
মাহমুদউল্লাহ রিয়াদ ওভারের শেষ বলটি করলে একেবারে শেষ মুহূর্তে তা না খেলেই ছেড়ে দেন স্ট্রাইকিং প্রান্তে থাকা মোহাম্মদ নওয়াজ। বল সরাসরি আঘাত করে স্টাম্পে৷ তবে, মোহাম্মদ নওয়াজ বলটি ছেড়ে দেওয়ায় বলটিকে বাতিল বলে ঘোষণা করে দেন আম্পায়ার৷ অথচ টিভি রিপ্লেতে দেখা যায়, রিয়াদের বল ছোঁড়ার মুহূর্তেও তা মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন নওয়াজ। তাই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ তার স্পোর্টসম্যানশিপের জন্য প্রশংসা পেলেও সমালোচনার মুখোমুখি হয় পাকিস্তানের এই ব্যাটার
ম্যাচ শেষে অবশ্য বল ছেড়ে দেওয়ার কারণ ব্যাখা করেছেন মোহাম্মদ নওয়াজ । পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়া এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম৷ সে (মাহমুদউল্লাহ) বল ছুঁড়ে দেওয়ার পরই আমি ওপরে তাকিয়েছি৷ আর তাই তখন তাকে আটকে দিয়েছিলাম।’
নওয়াজ কথা বলেছেন গুরুত্বপূর্ণ সেই বল খেলার আগের নিজের পরিকল্পনা নিয়েও৷ জানিয়েছেন, ‘শেষ বল খেলার আগে অপর প্রান্তের ব্যাটারের সাথে কথা হচ্ছিলো। সে চাচ্ছিলো যাতে এক রান নিয়ে আগে ম্যাচ ড্র করি। তবে আমি খালি জায়গায় খেলে ম্যাচটা জেতাতেই চাচ্ছিলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড