ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : বিপিএল নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিবি
বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, একাদশে একজন করে দেশি ক্রিকেটারকে বেশি সুযোগ দিলে দেশের ক্রিকেটই উপকৃত হবে। বর্তমান নিয়ম অনুযায়ী বিপিএলের প্রতি একাদশে সর্বোচ্চ ৪ জন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেয়ে থাকেন। তিনি বলেন, ‘আগে এক দলে ৪ জন বিদেশি খেলত, এটা কম-বেশি করা যায় কি না ভাবা হচ্ছে। একজন বিদেশি কমিয়ে যদি দেশি খেলোয়াড় একজন বেশি খেলানো হয় তাহলে আমরা উপকৃত হব।’
দেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি আলোচনা চলছে বিপিএলের উইকেটের মান আরও ভালো করার বিষয়েও। একইসাথে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও ভালো মানের উইকেট ব্যবহার করতে চায় বোর্ড। জালাল বলেন, ‘শুধু বিপিএল না, সব টুর্নামেন্টে আমরা ভালো উইকেট চাই। বিপিএলে যাতে প্রচুর রান করতে পারে এজন্য ভালো উইকেট করা হবে, স্পোর্টিং উইকেট, বাউন্সি উইকেট। এই ভাবনা আছে টুর্নামেন্ট কমিটির, উনারা জানেন কী ধরনের উইকেট হওয়া উচিৎ।’
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড কাজ করছে বলেও জানান তিনি। জালাল বলেন, ‘অক্টোবরে বিশ্বকাপ, আমাদের হাতে অনেক সময় আছে। বিপিএলের পর অন্যান্য টুর্নামেন্টে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়ে বিসিবি চিন্তাভাবনা করছে।’
জালাল ইউনুস জানান, টি-টোয়েন্টিতে ভালো করার জন্য বিপিএল নিয়মিত আয়োজন করতে হবে। তার ভাষায়, ‘আমরা বিপিএলকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট ধরি। প্রিমিয়ার লিগের দল নিয়েও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলাতে পারি। তাছাড়া তো আর কোনো টুর্নামেন্ট নেই। বিপিএল না খেললে আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট কোথায়? টি-টোয়েন্টি খেলোয়াড়ের জন্য বিপিএল তো খেলতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড