ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তরুণদের নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি তাঁরা। তবুও তরুণদের প্রতি আস্থা হারাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণদেরকে আরও সময় দিতে বলছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব-মুশফিকরা না থাকায় শহিদুল-সাইফদের জন্য ভালো সুযোগ তৈরি করেছিল বলে মনে করেন তিনি।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই। অনেক নতুন ছেলে ছিল। যারা অভিষিক্ত হয়েছে। সাইফের অভিষেক হয়েছে। আজ শহিদুল করেছে এবং বেশ ভালো বোলিং করেছে। এটা তরুণদের জন্য খুব ভালো সুযাোগ তাদের তৈরি করেছে।’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘তবে আমার মনে হয় একটু সময় লাগবে। কেননা টি–টোয়েন্টি এতটা সহজ না। বিশেষ করে তরুণদের জন্য। আমি মনে করি তারা এটি মানিয়ে নেবে এবং তারা খুব ভালো পারফর্ম করবে।’
সিরিজের প্রথম দুই ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়তে না পারলেও শেষ ম্যাচে দারুণভাবে লড়াই করেছে বাংলাদেশ। শেষ ওভারে ৮ রান তুলতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, শেষ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নাগালে এনেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি। সিরিজে দুই-একটা ম্যাচ জিততে দলের আত্মবিশ্বাস আরও ভালো হতো বলে মনে করেন বাংলাদেশর টি-টোয়েন্টি অধিনায়ক।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এক–দুটা ম্যাচ যদি জেতা যেতো তাহলে দলের আত্মবিশ্বাসটা আরও ভালো থাকতো। যেরকম অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজের সময় আমাদের ড্রেসিংরুমটা উৎফুল্ল ছিল। অবশ্যই দল হারলে সব সতীর্থেরই খারাপ লাগে। অনেক শঙ্কা তৈরি হয়। আমার মনে হয় ছেলেরা সবাই চেষ্টা করেছে, আমার মনে হয় জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড