ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সিরিজসেরা রিজওয়ান হলেও ম্যাচসেরা হলেন যে ক্রিকেটার
‘বাংলাওয়াশ’ করতে আজ (২২ নভেম্বর) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের লক্ষ্য ছিল ১২৫ রান। বাবর আজম প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার পর যখন ১৩ ওভারে ৯৩ দরকার, তখন উইকেটে আসেন হায়দার।
ক্রিজে এসে আজ শুরু থেকেই স্তিতধী ব্যাটারের পরিচয় দেওয়া শুরু করেন তিনি। ডট যেমন খাচ্ছিলেন, তেমনি দৌড়ে রান নেওয়ার পাশাপাশি চার মেরে তা পুষিয়ে দিচ্ছিলেন হায়দার। শেষ ৫ ওভারে ৪২ রান দরকার, ওই মুহূর্তে বাংলাদেশি পেসার শহিদুল ইসলামের বলে রিজওয়ান বোল্ড হলেও বিন্দুমাত্র টলেননি।
শহিদুলের ওই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে লং-অন দিয়ে দুটো ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে একধাপ এগিয়ে নেন হায়দার। নিজে খেলা শেষ করে না আসতে পারলেও শেষ ওভারের নাটকীয়তায় জয়ী দলের নাম পাকিস্তান। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ করে হয়েছেন ম্যাচসেরা।
অপরদিকে রিজওয়ানের ২০২১ বছরটা কাটছে স্বপ্নের মতো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও স্বীকৃত টি-টোয়েন্টি- দু’জায়গাতেই এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপের ফর্মটা টেনে এনেছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে রিজওয়ানের ধীরস্থির ব্যাটিংয়েই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। তিন ম্যাচে ৩০ গড়ে ৯০ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন রিজওয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড