ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ ওভারে তিন উইকেট নিয়েও ম্যাচ হেরে যে কারণকে দুষলেন অধিনায়ক রিয়াদ
২৩ বলে ২২ রান করে শামিম সাজঘরে ফিরে গেলেও ব্যাট হাতে টিকে ছিলেন নাইম শেখ। আফিফ হোসেন ধ্রুবর ২০ রানের সাথে নাইম শেখের ৫০ বলে ৪৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১২৪ রানে।
জবাবে খেলতে নামা পাকিস্তান শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে। তবে শেষের দিকে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য ৮ রান প্রয়োজন হলে শেষ ওভারের দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম বলে উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য ২ রান প্রয়োজন হলে মোহাম্মদ নওয়াজ চার হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
এদিকে টানটান উত্তেজনার ম্যাচ হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন ম্যাচ হারের কারনে হতাশা প্রকাশ করেছেন রিয়াদ। নিজ দলের ওপেনার নাইম শেখেরও প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা আসলে বলা খুব কঠিন। দুই দলের ব্যাটাররাই লড়াই করেছে আজকে। স্কোর বড় করতে হলে আপনাকে ক্রিজে কিছু সময় কাটাতেই হবে। আমার মনে হয় নাইম আজকে ভালো ব্যাটিং করেছে।‘’
বল হাতে টাইগার পেসার তাসকিন আহমেদ আজকের ম্যাচে ৩ ওভার ১ বল করে সর্বমোট ১৬ রান খরচ করেছে। কোনো উইকেটের দেখা না পেলেও কিপ্টে বোলিংয়ে ম্যাচে প্রভাব বিস্তার করতে পেরেছেন এই পেসার। তাই ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠেও প্রশংসা ভেসে এসেছে তাসকিনের জন্য।
তাসকিনের প্রশংসা করে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘’চোট কাটিয়ে তাসকিন যেভাবে ফিরে এসেছে তা সত্যিই প্রশংসনীয়। সে বল হাতে দুর্দান্ত ছিল।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড